‘কলকাতায় শার্লক’ ছবির চরিত্রদের লুক সামনে এল। পরিচালক অরিন্দম শীল জানালেন, ”শার্লক হোমস আমাকে বরাবরই আকৃষ্ট করেছেন—শুধু একজন গোয়েন্দা হিসেবে নয়, বরং একটি ভাবনা হিসেবে। চারপাশের মানুষ যে জিনিসগুলো দেখতে পায় না, সেগুলো অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতায় দেখতে পাওয়া, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে নেওয়া এবং এমন এক সত্যের কাছে পৌঁছে যাওয়া, যা সবার চোখের […]