হাওড়া: হাওড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া ঝিল রোডের একটি বহুতল থেকে অপহৃত পেয়ারেলালকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিকসহ মোট সাতজন অপহরণকারীকে গ্রেফতার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ টিম। পুলিশ সূত্রে খবর, গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ড […]
বাগদা ও গাইঘাটা মিলিয়ে তিনটি পঞ্চায়েত বিজেপির দখলে। বাগদা ব্লকের মালিপোতা এবং বাগদা পঞ্চায়েত-সহ গাইঘাটা ব্লকের ডুমা পঞ্চায়েত দখল করে গেরুয়া শিবির। তিনটি পঞ্চায়েত প্রধানরা পদত্যাগ করার পর এ দিন ভোটাভুটির দিন নির্ধারণ করেছিল প্রশাসন। বিরোধী সদস্যরা উপস্থিত না হওয়ায় বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। কিন্তু বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের […]
রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর রাজপ্রাসাদ মানেই নিত্যনতুন নাটকের আখড়া। আবহাওয়ার পারদ যত দ্রুত পরিবর্তন হয়, তার চেয়েও দ্রুত গতিতে পালটে যায় ঘরের ভেতরের বাসিন্দাদের মানসিক সমীকরণ। কোনটা সাধারণ কথাবার্তা আর কোন সময় যে শান্ত পরিবেশ রণক্ষেত্রে পরিণত হবে, তা আগে থেকে অনুমান করা দুষ্কর! ঠিক এমন এক চরম উত্তপ্ত পরিবেশের মুখোমুখি হলেন দর্শকরা। এবার মুখোমুখি […]
পাথর প্রতিমা: নদী বাঁধে বিশাল ধস। প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে বড়সড় ধস নামায় আতঙ্ক ছড়াল পাথর প্রতিমার তারানগর টেকারঘাট এলাকায়। বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বাঁধের একাংশ ধসে পড়তেই প্লাবনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বাঁধ সংস্কারের দাবি জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। শুক্রবার সকালে খবর পেয়ে সেচ […]
FAQ ১. IRCTC-এর ভিয়েতনাম-কম্বোডিয়া প্যাকেজ কত দিনের?প্যাকেজটি ৮ দিনের। ২. এই প্যাকেজে কোথায় থাকা হবে?২ রাত ডা নাং, ২ রাত হানোই, ১ রাত হা লং বে ক্রুজ়ে এবং ২ রাত সিয়েম রিপে থাকা হবে। ৩. প্যাকেজে খাবারের ব্যবস্থা আছে?হ্যাঁ, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা রয়েছে। ৪. প্যাকেজের মধ্যে ভিসার খরচ রয়েছে কি?হ্যাঁ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার […]
ভারতে উৎপাদন বাড়ানোর প্রস্তুতির মধ্যেই গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থাগুলিকে সপ্তাহে একদিন উৎপাদন বন্ধ রেখে মেশিন রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছে সুজুকি মোটর (Suzuki India)। এর লক্ষ্য উৎপাদন চলাকালীন অনাকাঙ্ক্ষিত মেশিন বন্ধ হয়ে যাওয়া, কারখানায় দুর্ঘটনার ঝুঁকি এবং গুণমান সংক্রান্ত সমস্যা কমানো। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত দুই ব্যক্তি। তাঁদের দাবি, ভারতে সরবরাহকারীদের জন্য এই ধরনের […]
জলপাইগুড়ি: দাঁতে নিষিদ্ধ ব্লেড ওয়্যার, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই কি বুনো হাতির মৃত্যু? রাজগঞ্জে চাঞ্চল্য, তদন্তে বনদফতর। একদিকে যখন আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে আনুষ্ঠানিকভাবে বাঘ ছাড়ার উৎসব উদযাপিত হচ্ছে, ঠিক তখনই রাজগঞ্জে একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর বনবিভাগের নোধাবাড়ির জঙ্গলে হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হওয়া […]