প্রথম বার ধোঁকা খেয়েছিলেন বিরাট কোহলি। ডাগ আউট থেকে বেরিয়ে এসেছিলেন। ফিরে যেতে হয় আবারও। মাঠে তখন চূড়ান্ত নাটকের মুহূর্ত। লোকেশ রাহুল খাতা খোলার অপেক্ষায় ছিলেন। প্রথম পরিবর্ত বোলার হিসেবে আক্রমণে আসেন স্কট বোল্যান্ড। দ্রুতই উইকেটের খাতাও খুলতে যাচ্ছিলেন। কট বিহাইন্ডের আবেদন ওঠে। সেলিব্রেশনও শুরু করে দেন অজি ক্রিকেটাররা। আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ নো-বলের সিগন্যাল দেন। […]