RBI: বছর শেষে সুখবর, বাড়ছে না EMI-র বোঝা, বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের – Bengali News | Reserve Bank of India Keeps Repo Rate Unchanged, Relief for Middle Class as No EMI Hike
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।Image Credit source: ANI
নয়া দিল্লি: বছর শেষে সুখবর। বাড়ল না ঋণের বোঝা। ফের একবার রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই নিয়ে টানা ১১ বার রেপো রেটে কোনও বদল আনল না দেশের শীর্ষ ব্যাঙ্ক। ৬.৫ শতাংশেই ধার্য রাখা হল রেপো রেট।
এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট অপরিবর্তিত রাখার ঘোষণা করেন। তিনদিনের মনিটারি পলিসি কমিটির বৈঠকে ৬ সদস্যের মধ্যে ৪:২ অনুপাতে ভোট দেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখার প্রস্তাবে।
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়, তা হল রোপো রেট। যে সুদের হারে অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয় রিজার্ভ ব্যাঙ্ক, তাকে রিভার্স রেপো রেট বলা হয়।
রেপো রেট অপরিবর্তিত থাকায়, সাধারণ মানুষের উপরে ঋণের বোঝাও বাড়বে না। বছর শেষে বাড়বে না ইএমআই-র চাপ।
বিস্তারিত আসছে…