কলকাতা: আবারও সেটিং তত্ত্ব! বিজেপি আর তৃণমূলের সেটিংয়ের কথা তুলে ফের উঠল রব। আরজি কর কেসে অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষ জামিন পেতেই সুর চড়াচ্ছে বাম, কংগ্রেস। অস্বস্তিতে পদ্ম শিবির। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু নির্যাতনের আবহে এপারে ফ্রন্টফুটে এসেছিল পদ্ম শিবির। লাগাতার সুর চড়াতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতাদের। কিন্তু, শুক্রবারের জামিন দিবসে […]