রামমন্দির ও বিতর্কImage Credit source: Getty Image | PTI অযোধ্যা: অযোধ্যার প্রতিটা রাজনৈতিক-সামাজিক উত্থান-পতনের সাক্ষী থেকেছে সরযূ নদী। কেটেছে একটার পর একটা দিন। শত স্রোত বয়ে গিয়েছে নদীর বুক ধরে। প্রকৃতি বছর বছর ধরে লেপের মতো বিছিয়েছে বালির চর। নদীর পাড়েই এক সময় ধূসর হয়ে থেকেছে ভেঙে পড়া বাবরির ধ্বংসাবশেষ। তবে সে সব এখন অতীত। […]