বাবার পথে ‘না’, অভিনেতা নয়, অক্ষয়ের ছেলে কী হতে চান জানেন? – Bengali News | Did you know akshay kumar son wants to be a designer
সুপারস্টার অক্ষয় কুমারের ছেলে আর ছোটটি নেই। নয়-নয় করতে করতে অক্ষয় তনয় আজ ২২-র তরুণ। বাবা ও মা দুজনেই বলিউড অভিনেতা। মা যদিও এখন নিজেকে নিমজ্জিত করেছেন বই লেখাতেই। তবে শুরুটা টুইঙ্কল করেছিলেন ছবিতে অভিনয় দিয়েই। মা ও বাবার মতো অক্ষয়-পুত্র আরভও কি চান বি-টাউনে নিজের অভিষেক ঘটাতে? জানিয়েছিলেন অক্ষয় কুমার।
অক্ষয়ের জানিয়েছিলেন, ছেলেকে ছবির ব্যাপারে শিক্ষাপ্রদান করতে অনেক চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ছবির ব্যাপারে নাকি কোনওই আগ্রহ নেই আরভের। কী হতে চান তিনি? অক্ষয় জানিয়েছেন, তাঁর ছেলে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চান তাঁর ছেলে।
গত কয়েকবছর একেবারেই ভাল যাচ্ছে না অক্ষয়ের। নেপথ্যে দক্ষিণী ছবির আধিপত্য নাকি সাম্প্রতিক বয়কট ট্রেন্ড? এ নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অক্ষয়। তাঁর সাফ কথা, “যদি আমার ছবি কাজ না করে তাহলে তা আমার ভুল। আমারই পরিবর্তন আনতে হবে। আমায় বুঝতে হবে দর্শক আমার থেকে ঠিক কী পেতে চাইছে। আমাকেই ভাবতে হবে কী ধরনের ছবি আমার করা উচিত। আমি কাউকে সে কারণে দোষারোপ করতেই পারি না”। তাই একের পর এক ভিন্ন স্বাদের ছবি করে চলেছেন অক্ষয় কুমার। তবে বাবার কেরিয়ার গ্রাফ দেখেই কি বলিউড থেকে মুখ ফেরাচ্ছে ছেলে? এক শ্রেণি এমন প্রশ্ন তুললেও অক্ষয়ের কথায় স্পষ্ট আরভের কোনওদিনই ইচ্ছে ছিল না এই ইন্ডাস্ট্রিতে কাজ করার। তাঁর স্বপ্ন ডিজাইনার হওয়ার।