ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এখনও অবধি সমতায়। তেমনই বক্সিং ডে টেস্টও ব্যালান্সে। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ে বিশাল লিডের স্বপ্ন দেখেছিল অজিরা। তা অবশ্য হতে দেয়নি নীতীশ কুমার রেড্ডি-ওয়াশিংটন সুন্দর জুটি। পরের দিকে ডিফেন্সিভ ফিল্ডিং সাজাতে বাধ্য হন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওয়াশিংটন সুন্দরের হাফসেঞ্চুরি এবং নীকীশের অনবদ্য সেঞ্চুরি। তৃতীয় দিনের শেষে ১০৫ রানে ক্রিজে […]