স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের বাড়ি ফেরত যেতে যে ভাতা দেওয়া হয় তা কমিয়ে অর্ধেক করল রাজ্য সরকার। স্বাস্থ্যভবন থেকে জারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ২০০ টাকা করে ভাতা পাবেন রোগীরা। স্বাস্থ্যসাথী প্রকল্পে এই ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠার পরেই স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে একাধিক প্রশ্ন উঠছে। তবে কি প্রকল্পের টাকা তছরূপের দরজা এতদিন […]