জাল নথি তৈরির অভিযোগে টিকিয়াপাড়া থেকে গ্রেফতার ২ - 24 Ghanta Bangla News
Home

জাল নথি তৈরির অভিযোগে টিকিয়াপাড়া থেকে গ্রেফতার ২

Spread the love

আইএস জঙ্গি, অস্ত্র কারবারির পর এবার হাওড়ার টিকিয়াপাড়া থেকে গ্রেফতার জাল নথির কারবারি। জাল পাসপোর্টকাণ্ডের তদন্তে নেমে জাল নথি তৈরির অভিযোগে টিকিয়াপাড়া থেকে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। ধৃতরা মোটা টাকার বিনিময়ে বিভিন্ন জাল নথি তৈরি করে দিত বলে অভিযোগ। ধৃতদের জেরা করে তারা জাল পাসপোর্টচক্রের সঙ্গে যুক্তি কি না জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

রাজ্যে জাল পাসপোর্টকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যে জাল নথি তৈরির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF. মঙ্গলবার বারাসত থেকে গ্রেফতার হয়েছেন আদালতের এক মুহুরি। তার ২৪ ঘণ্টার মধ্যে হাওড়ার টিকিয়াপাড়ায় একই অভিযোগে গ্রেফতার হলেন আরও ২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা বিশ্বজিৎ দে ও ফাহরুখ আনসারি। দীর্ঘদির ধরে জাল নথির কারবারে যুক্ত এরা। জাল মাধ্যমিকের সার্টিফিকেট, জাল বার্থ সার্টিফিকেট, জাল স্ট্যাম্প পেপার থেকে শুরু করে হেন কোনও জাল নথি নেই যা এরা তৈরি করে না।

ধৃতদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা। তারা কাদের কাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তা জানার চেষ্টা চলছে। সঙ্গে ধৃতদের সঙ্গে জাল পাসপোর্ট চক্রের যোগ রয়েছে কি না তাও জানার চেষ্টা চলছে।

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *