কলকাতা শহর এবং শহরতলিতে বাস দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ নিয়ে পুলিশের রিপোর্ট পৌঁছে গিয়েছে পরিবহণ দফতরের কাছে। ওই রিপোর্ট তৈরি করেছে লালবাজার। পুলিশের ওই রিপোর্ট সূত্রে খবর, কলকাতা শহরে ২০২২ এবং ২০২৩ সালে বেসরকারি বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২১ ও ২৪। আর ২০২৪ সালে বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৬৭ জনের। […]