Home Archives - Page 8198 of 11876 - 24 Ghanta Bangla News
Home

এত আস্পর্ধা! জিরো পয়েন্টে এসে ভারতীয়দের দাঁ দিয়ে কোপাল বাংলাদেশিরা – Bengali News | Bangladeshi Allegedly Attacked Indian in Zero Point Near Tripura’s kailashahar

আক্রান্ত ভারতীয়।Image Credit source: TV9 বাংলা আগরতলা: আবার নিজের রূপ ধরছে বাংলাদেশিরা। বাংলাদেশিদের হামলায় জখম দুই ভারতীয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরার কৈলাসহরে। জানা গিয়েছে, জিরো পয়েন্টে এসে ভারতীয়দের উপরে হামলা চালায় বাংলাদেশিরা। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা। ত্রিপুরার কৈলাসহরে জিরো পয়েন্টে এসে ভারতীয়দের ওপর হামলা চালায় বাংলাদেশিরা। ধারালো দাঁ দিয়ে কয়েকজনকে […]

Home

Asansol: তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ব্যাপক হাতাহাতি, কাউন্সিলরকে আটক করল পুলিশ – Bengali News | Asansol TMC inner clash in asansol, Councillor arrested

তৃণমূলের গোষ্ঠীকোন্দল Image Credit source: TV9 Bangla  আসানসোল: ফের কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।  একদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামী অন্যদিকে বর্তমান তৃণমূল কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট ও তাঁদের অনুগামী। প্রকাশ্যে হাতাহাতি, মারপিট।  ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। ফের কুলটিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। রবিবার আসানসোল পৌরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ […]

Home

গুলিয়ান বারি ছড়াচ্ছে আতঙ্ক, মৃত্যুও হল ১ রোগীর! পুণেতেই আক্রান্ত ১০১ – Bengali News | Guillain Barre: Maharashtra Reports First Death in Guillain Barre Syndrome, 101 Infected in Pune

পুণে: তীব্র আতঙ্ক। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে গুলিয়ান-বারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা। এবার এই অজানা রোগে মৃত্যুও হল এক রোগীর। পুণেতে গুলিয়ান বারি আক্রান্তের সংখ্যা ১০১-এ পৌঁছেছে। বিরল স্নায়ুজনিত রোগ গুলিয়ান বারি সিনড্রোম। এই সংক্রমণে স্নায়ুতে আক্রমণ করে। ক্রমে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। সেখান থেকে অসাড় হয়ে যায় শরীর। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে রোগীরা। মহারাষ্ট্রের পুণেতে ছড়িয়ে […]

Home

প্রতিবাদীদের বাগে আনতে চিকিৎসকদের নতুন সংগঠন খুলতে চলেছে তৃণমূল, বাংলার মুখ

আরজি কর কাণ্ড সামাল দিতে ল্যাজেগোবরে হতে হয়েছে তৃণমূলকে। সাধারণ মানুষ ও চিকিৎসকদের জোড়া প্রতিরোধের মুখে মাস কার্যত চুপ থাকতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে চিকিৎসকদের মধ্যে তৃণমূলের সংগঠনের কঙ্কালসার চেহারা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে চিকিৎসকদের নতুন সংগঠন তৈরি করতে চলেছে রাজ্যের শাসকদল। সম্ভবত সোমবারই আত্মপ্রকাশ করতে চলেছে সেই সংগঠন। সংগঠনের মুখ […]

Home

Weather Update: ২৯ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা! আর মাত্র ৫ দিন পরই সব খেলা শেষ! কী বলছে হাওয়া অফিস – Bengali News | Weather Update: temperature will increase again, winter will come back or not

কলকাতা: রবিবার থেকে নতুন করে বেড়েছে ঠান্ডা। একটু একটু করে নেমেছে পারদ। আবার সোয়েটার চাপিয়ে বেরতে হচ্ছে রাস্তায়। রাতে গা থেকে লেপ সরলেই বেশ বোঝা যাচ্ছে ঠান্ডা। তবে এই অনুভূতি আর বেশিদিনের নয়। আজ সোমবার, দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, অপেক্ষা করছে পশ্চিমী ঝঞ্ঝা, তাও আবার […]

Home

ট্যাবের পর শস্য বিমা, অনলাইনে কারচুপি করে কোটি কোটি টাকার কারচুপির ভ্রুকূটি

  অনলাইনে কারচুপি করে ট্যাবের টাকা সরানোর ঘটনায় শোরগোল পড়েছিল রাজ্যজুড়ে। প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের সরকারি পোর্টালের নিরাপত্তা। এবার একই অভিযোগ রাজ্যের কৃষক বিমা প্রকল্পকে কেন্দ্র করে। কোনও বিরোধী দলের নেতা – কর্মীরা নন। এই অভিযোগ তুলছেন খোদ শাসকদল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্যজুড়ে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে […]

Home

Indian Army Set World Records: সেনার মাথায় নতুন পালক, ‘ডেয়ারডেভিলস’-এর কীর্তিতে নাম উঠল ৩৯ বিশ্ব রেকর্ডের বইতে – Bengali News | Daredevils team of Indian Army set new world record on republic day 2025

ভারতীয় সেনার মাথায় নতুন পালক, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের সকালেই গড়ে ফেলল নতুন বিশ্ব রেকর্ড। কর্পস অফ সিগন্যাল মোটরসাইকেল রাইডার ডিসপ্লে টিম, ওরফে ‘ডেয়ারডেভিলস’ টিম ২৬ জানুয়ারি সকালে দিল্লির কর্তব্যপথে চলন্ত বাইকেই তৈরি করে এক বিশাল মানব পিরামিড। ক্যাপ্টেন আশিস রানার নেতৃত্বে, গড়া চলন্ত মোটরসাইকেলে ওই মানব পিরামিডটি এখনও অবধি সর্বোচ্চ। তাতেই তৈরি নতুন বিশ্ব […]

Home

আজ থেকেই বদলে গেল বিয়ে, বিবাহ বিচ্ছেদের নিয়ম, লিভ-ইন সম্পর্কও জানাতে হবে সরকারকে – Bengali News | Uttarakhand Applies Uniform Civil Code, Marriage, Divorce, Live In Relation Rules Change

দেহরাদুন: উত্তরাখণ্ডের জন্য আজ বড় দিন। আজ, ২৭ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে কার্যকর হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। আর অভিন্ন দেওয়ানি বিধি লাগু হতেই বিবাহ, বিবাহ বিচ্ছেদ, লিভ-ইন সম্পর্ক, সন্তান দত্তক নেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম বদলে যাচ্ছে। রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য একই আইন হবে। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হল। […]

Home

১০০ ঘণ্টার ভোগান্তির পর বালি ব্রিজে চালু ট্রেন-যান চলাচল, স্বস্তিতে অফিসযাত্রীরা, বাংলার মুখ

প্রায় ১০০ ঘণ্টা পর ফের বালি ব্রিজে ট্রেন ও যান চলাচল শুরু হল। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল বালি ব্রিজের ওপর দিয়ে। এরই সঙ্গে বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার অংশটি বন্ধ রাখা হয়েছিল যান চলাচলের জন্যে। রেললাইন পরিবর্তনের কাজের জন্যই বন্ধ ছিল ব্রিজ। এদিকে বালি ব্রিজ দিয়ে রেল […]

Home

Local Train: আগুন লেগেছে…! সাত সকালে আতঙ্ক শিয়ালদহ লাইনের লোকাল ট্রেনে – Bengali News | Fire sparks in local train in sealdah line on monday morning, passenger scared

বারাসত: ট্রেনে আগুন! সকালের লোকাল ট্রেন জুড়ে এমনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিয়ালদহ লাইনের ওই লোকাল ট্রেনে তখন যাত্রীর প্রবল ভিড়। ডাউন লাইনের ট্রেনটি সবেমাত্র সন্দালিয়া স্টেশনে পৌঁছেছে, তখনই আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। অনেকেই আতঙ্কে স্টেশনে নেমে পড়েন। কিছুক্ষণের জন্য থেমে যায় ট্রেন। বড় বিপদের আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনের মধ্যে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। […]