আলিপুরদুয়ার: ফের শিরোনামে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। এবার শ্লীলতাহানির শিকার হলেন এক নার্সিং পড়ুয়া। অভিযুক্ত ওই হাসপাতালেরই এক পুরুষ নার্স। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই ঘটনা ঘটেছে ২৫ জানুয়ারি রাতে। ডিউটির সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শ্লীলতাহানি ঘটনায় পড়ুয়া নার্সদের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নার্সিং প্রিন্সিপালের কাছে। […]