কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত কয়েক বছরে বাংলার ছবি বদলে গিয়েছে। নিজের বক্তব্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। বুধবার থেকে শুরু হয়েছে ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রথম দিন শিল্পপতি মুকেশ অম্বানী, হর্ষবর্ধন নেওটিয়া, সজ্জন জিন্দলরা […]