আজ ৫ ফেব্রুয়ারি। সকাল থেকে ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়ে ৪২ পয়েন্ট পড়ে ২৩ হাজার ৬৯৬-তে দাঁড়াল নিফটি ফিফটি। একই ভাবে ৩১২ পয়েন্ট পড়ে ৭৮ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়াল সেনসেক্স। যদিও আজ কিছুটা হলেও উঠেছে নিফটি ব্যাঙ্ক ও নিফটি আইটির সূচক। প্রায় ৭০৬ পয়েন্ট বেড়েছে বিএসই এস অ্যান্ড পি স্মলক্যাপ সূচক। আজ আপার সার্কিট ছুঁয়েছিল এমটিএনএল। […]