রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলির উত্তেজনা (Russia Tensions) যখন নতুন করে আলোচনায়, তখন নিজেদের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাল ফ্রান্স। মঙ্গলবার প্রথমবারের মতো সর্বশেষ প্রজন্মের এম৫১.৩ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা এসএলবিএমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই পরীক্ষায় কোনও পরমাণু ওয়ারহেড ব্যবহার করা হয়নি। ব্রিটানির উপকূলের কাছে সমুদ্র থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা […]