কোমরে শাড়ি গুঁজে সরু ট্র্যাকের উপর খালি পায়ে দৌড়চ্ছেন এক মহিলা। ফিনিশিং পয়েন্টে পৌঁছতে পারলেই পাবেন হোমগার্ডের চাকরি। ঝাড়খণ্ডের রামগড়ের বাসিন্দা কবিতা কুমারীর এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে, মহারাষ্ট্রে রমাবাই রণবীর, দুই কন্যাকে নিয়ে জীবন যুদ্ধে একাই লড়াই করছেন তিনি। নিজের সন্তানের লেখাপড়া কোনও ভাবেই যেন বন্ধ না হয় তাই ম্যারাথনে দৌড়েছিলেন তিনি। […]