রাজ্যের শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের শ্রমিকরাই পেট্রাপোল বন্দরে পণ্য খালাসের কাজের ভাগ বেশি পান। এই নিয়ম বাম এবং তৃণমূলের আমলে যেমন ছিল, একই নিয়ম হয়েছে বিজেপির সময়েও। কিন্তু বিপত্তি বাধে পণ্য খালাসের কাজে যুক্ত ভারতীয় মজদুর সঙ্ঘের দখলদারি নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার মধ্যে বিবাদের ফলে। ডবল […]