West Bengal News LIVE Updates: রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা আজই - 24 Ghanta Bangla News
Home

West Bengal News LIVE Updates: রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা আজই

Spread the love

West Bengal News LIVE Updates: রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা আজই

রাজ্যে শিল্পে জোয়ার আনতে এবং কর্মসংস্থানের চাকা ঘোরাতে বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ভাবে বহু প্রতীক্ষিত নয়া শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই নীতিতে মহিলা ও রূপান্তরকামীদের বেশি সংখ্যায় কাজে টানতে বিনিয়োগকারীদের জন্য একগুচ্ছ আর্থিক স্বস্তির রূপরেখা তৈরি করা হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমই ক্ষেত্রে নিয়োগ বাড়াতে উদ্যোগী সরকার। নিয়োগকর্তার কাঁধের আর্থিক বোঝা কমাতে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকায় বড়সড় সরকারি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *