রোজ সকালে আমরা টুথপেস্ট দিয়ে দাঁত মাজি। কিন্তু সেই পেস্টে কী কী থাকে, তা অনেকেই জানি না। টুথপেস্টের টিউবের ভিতরে থাকে নানা উপাদান। তার মধ্যে কিছু উপাদান নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। বিজ্ঞানীরা দেখেছেন, কিছু টুথপেস্টে খুব ছোট ছোট প্লাস্টিকের কণা মেশানো থাকে। এগুলোকেই বলে মাইক্রোপ্লাস্টিক। এই কণার আকার সাধারণত পাঁচ মিলিমিটারের কম। অনেক সময় খালি […]