Home Archives - Page 582 of 11584 - 24 Ghanta Bangla News
Home

অযোধ্যার রামমন্দির থেকে রামচরিত, নিউ ব্রাইট স্টারের পুজো

পুলক বেরা, তমলুক শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে এখন সাজ সাজ রব সর্বত্র। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া, কোথাও আবার অভিনব থিমে দর্শনার্থীদের চমক দেওয়ার প্রস্তুতি। সেই থিমের হাত ধরেই কখনও উঠে আসে সামাজিক বার্তা, কখনও ধরা পড়ে সময়ের পরিবর্তন। এক সময়ে মণ্ডপ জুড়ে ছিল কন্যাশ্রী, […]

Home

পুলিশের ‘অত্যাচারে’র জেরে আত্মঘাতী নাবালক, অভিযোগ পেয়েই তদন্তে শিশু অধিকার কমিশন

এক নাবালকের আত্মহত্যার ঘটনায় পুলিশের ‘অত্যাচারে’র অভিযোগ উঠল। পুলিশের ‘নির্যাতন’ সহ্য করতে না পেরেই ওই নাবালক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। এর পরেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল শিশু অধিকার সুরক্ষা কমিশন। কেরালার ত্রিশূরের ঘটনায় ‘সুয়ো মোটো’ মামলা দায়ের করেছে ওই কমিশন। পুলিশ এবং কেরালার শিশু অধিকার সুরক্ষা কমিশন ( Kerala State Commission for Protection of Child […]

Home

মুরলীর উত্থানে গ্যাংওয়ারে শিকার হয়েছিলেন তিনিই

সুমন ঘোষ, খড়্গপুর রামবাবুর লক্ষ্য ছিল, খড়গপুর শহর চলবে তাঁর অঙ্গুলি হেলনে। অন্য কারও দাদাগিরি সেখানে চলবে না। কিন্তু সবাই যে তা মানবে না, সেটাই তাঁকে বলার সাহস কেউ দেখায়নি। ফলে ১৯৮৬-৮৭ থেকেই মাফিয়া গোষ্ঠীর গ্যাং ওয়ারের সাক্ষী থেকেছে এই রেলশহর। স্থানীয় সূত্রে জানা যায়, রামবাবুর হুঁশিয়ারির তোয়াক্কা না করে খড়গপুরের নিউ সেটলমেন্ট, ওল্ড সেটলমেন্ট […]

Home

প্যান্ডেল-প্রতিমা গড়ে তাক লাগাল খুদেরা

এই সময়, মালদা: পাড়ার কাকু ও দাদাদের দেখে মনে মনে ইচ্ছে হয়েছিল, একদিন বড়দের মতো তারাও প্যান্ডেল তৈরি করে দুর্গা মূর্তি বানিয়ে পুজো করবে। সেই মতোই মালদার ইংরেজবাজারের কৃষ্ণপল্লি এলাকার চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুই বালক নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করার পাশাপাশি ছোট্ট কাপড়ের প্যান্ডেল করে সবাইকে চমকে দিয়েছে। বাড়ির সামনে রাস্তার ধারে দুই […]

Home

চা-বাগানের জমিতে মেডিক্যাল, আপত্তি

শ্রমিকদের আশঙ্কা, এই বাগানের পরিণতিও একদিন শিলিগুড়ির চাঁদমনি চা-বাগানের মতো হয়ে যেতে পারে। বাগানের এক শ্রমিক রোমিতা লাকড়া বলেন, ‘এটা আমাদের পেটে লাথি মারার চক্রান্ত।’ চিন্ময়ের বক্তব্য, ‘বাগানের জমি তো এখনও হস্তান্তর করা হয়নি। শ্রমিকরা যদি না চান তবে বাগানের জমিতে মেডিক্যাল কলেজ হবে না।’

Home

‘আপনার পার্সেল আটকে গিয়েছে’ SMS-এ প্রতারণার ফাঁদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাঁচাতে মানুন ৬ নিয়ম

অনলাইনে কোনও পণ্য অর্ডার করেছেন? হঠাৎ মোবাইলে এল একটি SMS, তাতে লেখা, ‘আপনার পার্সেলের ডেলিভারি আটকে রয়েছে। ডেলিভারি পেতে লিঙ্কে ক্লিক করে তথ্য নিশ্চিত করুন।’ তাড়াহুড়ো করে সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ। নকল ওয়েবসাইটে ব্যাঙ্কের তথ্য দিলেই প্রতারকদের হাতে চলে যেতে পারে আপনার কার্ডের বিবরণ, এমনকী ওটিপি-ও। অজান্তেই খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সাইবার […]

Home

স্ত্রীর সুস্থতায় দিনরাত হাসপাতালে সৌভিক

বিশ্বরূপ বিশ্বাস, ইসলামপুর এক বৈশাখে দেখা হলো দু’জনার, জৈষ্ঠতে হলো পরিচয় …। বিখ্যাত এই বাংলা গানের কলির সঙ্গে অনেকটাই মিল তাঁদের। কারণ প্রেমের মধুরেণ সমাপয়েতের জন্য অনেক দিন বা মাস নয়, অনেক বছর অপেক্ষা করতে হয়েছিল দু’জনকে। প্রথম প্রথম লুকিয়ে দেখা করা। সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি ফোনে কথা বলা। চোপড়ার সৌভিক দাস ও নিকিতা […]

Home

কলকাতায় Hero Splendor Plus-এর অক্টোবর ২০২৬-এর দাম কত? অন-রোড মূল্য ও EMI

ভারতের কমিউটার বাইকের বাজারে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস (Hero Splendor Plus)। দুর্দান্ত মাইলেজ, সাধারণ অথচ ব্যবহারিক ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে প্রতিদিনের যাতায়াতের জন্য এই বাইক বহু মানুষের প্রথম পছন্দ। অফিস যাতায়াত হোক কিংবা দৈনন্দিন কাজ, কম খরচে চলার সুবিধা স্প্লেন্ডার প্লাসকে আলাদা পরিচিতি দিয়েছে। ২০২৬ সালের অক্টোবর মাসে বাইকটি কেনার […]

Home

‘মহাভারত’ মঞ্চে আবির্ভূত দশভুজা, বিশেষ চমক রায়গঞ্জে

উদয়পুর বারোয়ারি মন্দির কমিটি জানিয়েছে, এ বছর মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন রায়গঞ্জের পিরোজপুরের শিল্পী ধনেশ্বর বর্মন। সাবেকি ধাঁচের প্রতিমা গড়েছেন বালুরঘাটের মৃৎশিল্পী পাপাই পাল। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন হেমতাবাদের রফিকুল ইসলাম। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এই থিমের মাধ্যমে মহাভারতের কাহিনি থেকে প্রাপ্ত শিক্ষা, নৈতিকতা এবং মূল্যবোধ বর্তমান সমাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা।