কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোমণ্ডপের সামনে বামেদের বুকস্টলে ভাঙচুরের ছবি সামনে এসেছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। এবার বামেদের বুকস্টলে ভাঙচুর নিয়ে সরব হলেন RSS নেতা জিষ্ণু বসু। বুকস্টল ভাঙার তীব্র নিন্দা করলেন। বললেন, “ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে যাঁরা বুকস্টল ভেঙে দিচ্ছেন, তাঁরা ভারতবর্ষকেও বোঝেননি।” বামেদের বুকস্টল ভাঙা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। […]