বালুরঘাট: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের কড়ই কলোনির দক্ষিণপাড়ায়। ঘটনার পর মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম বিকাশ রায় (৩৪)। তিনি একজন পরিযায়ী নির্মাণ শ্রমিক ছিলেন। প্রায় দেড় বছর আগে বিকাশ ও শিউলি […]