দিব্যেন্দু সরকার, আরামবাগ লক্ষ্মীপুজোয় যে বাড়ি গমগম করত, তা এ বছর নিস্তব্ধ। কোজাগরীর চাঁদ যেন আঁধারে ডুবেছে আরামবাগের মলয়পুরের বালিয়া গ্রামের পরামানিক বাড়ির আকাশে। দুর্গাপুজোয় কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরামানিক বাড়ির তিন সদস্য। শোকের আবহে তাই সেখানে বন্ধ লক্ষ্মীপুজো।