নতুন মরশুমে নতুন জার্সি পরে খেলতে নেমেছিল মোহনবাগান। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা গেল গোল মিসের পাহাড়, মাঝমাঠের ছন্নছাড়া ফুটবল এবং প্রতিপক্ষের আক্রমণের সামনে বিশাল কাইথের একক লড়াই। পোস্টের নিচে বিশাল ও গোলদাতা মনবীর, এই দুই ভারতীয় এ দিন বাঁচালেন মোহনবাগানকে। চোটের কারণে অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এই ম্যাচেও মাঠের বাইরে ছিলেন। তার ওপর প্রথম […]