আড্ডার শুরুতেই আলিয়া বলেন, ‘শর্বরী আর আমি তোমার সঙ্গে কথা বলতে পেরে ভীষণ খুশি।’ উত্তরে সৃষ্টি জানায়, ছোটবেলা থেকেই সে আলিয়ার বড় ভক্ত এবং তাঁর অনেক সিনেমাই দেখেছে। এর পর আলিয়া সৃষ্টিকে তাদের প্রজন্মের ‘আলফা’ বলে উল্লেখ করে জানতে চান, বিশ্বের এক নম্বর হওয়ার পিছনে কী রহস্য রয়েছে। সৃষ্টি বলে, ‘আমি খুব কঠোর পরিশ্রম করেছি। […]