উত্তর দিনাজপুর: ১৬ জন নাবালিকাকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা। নারীপাচার চক্রের বিরুদ্ধে অভিযানে অভিনব কৌশল হিসেবে ড্রোন ব্যবহার করে নজরদারি চালিয়ে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুরের চম্পাবাগ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর আসে যে বিহার থেকে একাধিক নাবালিকাকে পাচার করে ইসলামপুরের চম্পাবাগ এলাকার নিষিদ্ধপল্লিতে নিয়ে […]