বিদ্রোহী শিবিরের কব্জায় যাওয়ার পরেও মেট্রোপলিটনের এই অফিসে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? বিদ্রোহী তৃণমূল নেতা আখরুজ্জামান বলেন, ‘উনি আমাদের উপদেষ্টা হিসেবে থাকলে ওঁর ছবি অবশ্যই থাকবে।’ ঋতব্রত শিবিরের যে কোনও কর্মসূচিতে ইদানীং দেখা যাচ্ছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদকে। এ দিনও তিনি ছিলেন সামনের সারিতে। তাঁর কথায়, ‘আগেও এই অফিসে আসতাম। এখনও আসছি। এতে নতুনত্বের […]