শমীক বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেও তৃণমূলের কালীঘাট শিবির, সিপিএম, কংগ্রেস, নকশালপন্থী সংগঠনগুলি ঘটনার তীব্র সমালোচনা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও তৃণমূলের কালীঘাট শিবিরের সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘এটা রুল অফ ল নয়–– এটা রুল অফ জঙ্গল। পশ্চিমবঙ্গ এখন উত্তরপ্রদেশ–২ হয়েছে। প্রভাস মণ্ডল পুলিশ কাস্টডিতে থাকার সময়ে রাজা বলে […]