ক্লাস সিক্সের ছাত্রীর ধর্ষণ ও খুনে অন্যতম অভিযুক্তের পুলিশি হেফাজতে গুলিতে প্রাণ হারানোর ঘটনার তদন্তভার বৃহস্পতিবার দেওয়া হয়েছে সিআইডি–কে। বিধি অনুযায়ী, নিহত ব্যক্তি যে থানার মামলায় অভিযুক্ত, সেই থানাকে (এ ক্ষেত্রে বারুইপুর থানা) হেফাজতে মৃত্যুর ঘটনার তদন্তভার দেওয়া যায় না— হয় সিআইডি, না–হয় অন্য কোনও থানাকে দিতে হয়। প্রশাসনের তরফে সেই মতোই পদক্ষেপ করা হয়েছে। […]