এমবাপে-দেম্বেলের দাপটে ফিকে বোনৌর লড়াই, মরক্কোকে উড়িয়ে বিশ্বকাপের সেমিতে ফ্রান্স - 24 Ghanta Bangla News
Home

এমবাপে-দেম্বেলের দাপটে ফিকে বোনৌর লড়াই, মরক্কোকে উড়িয়ে বিশ্বকাপের সেমিতে ফ্রান্স

Spread the love

৬ মিনিটে জোড়া গোল, দ্বিতীয়ার্ধে ফ্রান্সের কামব্যাক

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। তার সুফল মেলে ৬০ মিনিটে। মরক্কোর তিন ডিফেন্ডারের জটলার মাঝেও জ্বলে ওঠেন এমবাপে। ডিফেন্ডার ইসা দিওপের পাশ দিয়ে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে নজরকাড়া গোল করেন তিনি। শূন্যে শরীর ভাসিয়েও ইয়াসিন বোনৌ বলের নাগাল পাননি। চলতি বিশ্বকাপে নিজের আট নম্বর গোলটি করে ফেললেন এমবাপে। বিশ্বকাপ কেরিয়ারে ২০ নম্বর গোল।

ছয় মিনিটের মধ্যে আসে দ্বিতীয় গোল। এ বার জ্বলে ওঠেন দেম্বেলে। মরক্কোর প্লেয়ারদের থেকে মাঝমাঠে বল ছিনিয়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠে ফ্রান্স। ছোট্ট টাচে দেম্বেলেকে বল বাড়ান এমবাপে। দুরন্ত গতিতে ডিফেন্ডারদের টপকে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন তিনি। বোনৌ হাত ঠেকালেও গোল বাঁচাতে পারেননি। ২-০ গোলে লিড নেয় ফ্রান্স।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *