পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ধোঁয়া ও আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এ দিন খানা জংশন ও তালিতের মাঝে ২২৩৮৭ ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। ইঞ্জিনের ঠিক পরে যে কামরা রয়েছে, সেটারই নীচ থেকে প্রথমে ধোঁয়া ও […]