চতুর্দিকে টিয়ার গ্যাসের ধোঁয়া, ঘোড়ার পিঠে পুলিশ তেড়ে আসছে। প্রত্যেককে মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলা হয়। এরপর চতুর্দিক থেকে শুধু গুলির শব্দ। হঠাৎ টিয়ার গ্যাসের অংশ এসে গায়ে লাগে দীপকের। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাঁকে মৃত মনে করে সে দিন তাঁকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে ময়নাতদন্ত করার সময়ে চিকিৎসক টের পান দীপক বেঁচে রয়েছেন। […]