নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত এক প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আন্দোলনের সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই হাতে একটি পোস্টার ধরে ছবি তোলেন তিনি। আর সেই ছবি ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, হাতে ধরা এই পোস্টারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর ও আপত্তিকর ছবি […]