এই সময়, পুরুলিয়া: ঝাড়খণ্ডের দলমা রেঞ্জের গভীর জঙ্গলে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। তার জেরে পুরুলিয়ার বান্দোয়ান সীমানা লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছেন সিপিআই মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, বঙ্গ ব্রিগেডের শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে আকাশ। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে বৃহস্পতিবার থেকে বান্দোয়ানের জঙ্গল ঘেরা গ্রামগুলিতে জোরদার তল্লাশি শুরু করল যৌথ বাহিনী। পুলিশ সূত্রের […]