এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ১৯ অগস্ট গভীর রাতে এবং ২০ অগস্ট বিকেলে ক্যাম্পাসের ভিতরে ও বাইরে তাণ্ডব চালায় একদল বহিরাগত। এই তাণ্ডবের জেরে নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীকটিও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেন জানিয়েছেন, ‘হিংসা থেকে মুক্তি আমাদের সকলের অধিকার।’ এই নজিরবিহীন […]
ঝাড়গ্রাম: সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। অজিত মাহাতোকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে গোপীবল্লভপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অজিত মাহাতো। মূলত এলাকায় জমি মাফিয়া হিসেবে পরিচিত ছিলেন। জানা গিয়েছে, বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে […]
কলকাতা: ফের রাজ্যে ইডি তল্লাশি (ED Search)। শুক্রবার সকালে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। ঝাড়খণ্ডের বিদ্যুৎ প্লান্টের টাকা কলকাতায় পাচার করা হয়েছে বলে অভিযোগ। ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ লেকটাউনে ইডি-র নজরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অভিযান চলছে উত্তরপাড়াতেও। উত্তরপাড়ার […]
জানা গিয়েছে, দোতলার অনুমোদন রয়েছে, তা চারতলা করে দেওয়া হচ্ছে ওই এলাকায়। এমন বেশ কয়েকটি নির্মাণের হদিশ মিলেছে বলে সূত্রের খবর। জলাভূমি ভরাট করে জমির চরিত্র বদল, পার্কিং থেকে টাকা তোলা এবং জমি দখল করে বহুতল নির্মাণের অভিযোগগুলি খতিয়ে দেখতেই এ দিন ঘটনাস্থলে পৌঁছন কমিশনের সদস্যরা। এ দিনের অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের পরবর্তী পদক্ষেপ […]
সোমনাথ মণ্ডল প্রেমের ‘সাজা’ দিতে নগ্ন করে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় এক যুবক ও তাঁর বাবাকে। তার সঙ্গে আরও নানা রকম অত্যাচার। ওই ঘটনা বেহালার সরশুনায় ঘটছিল ঠিকই, কিন্তু সেখান থেকে প্রায় দু’হাজার কিলোমিটার দূরে, হিমাচল প্রদেশের শৈলশহর মানালি থেকে অত্যাচারের নির্দেশ মোবাইল ফোনে আসছিল বলে এখন অভিযোগ উঠছে। তদন্তকারীরা অভিযোগ পেয়েছেন যে, মানালি […]
ঘরে ঘরে এখন হট টপিক একটাই, ‘বিগ বস বাংলা’। দর্শকদের উত্তেজনা বাড়িয়ে এই শো এখন একেবারে মধ্যগগনে। ৬০ দিন পার করার পরেই ঘরের অন্দরের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। একদিকে ঘরের ক্যাপ্টেন হয়ে বাজিমাত করেছেন ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডল, অন্যদিকে নির্মাতাদের বিরুদ্ধে মারাত্মক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বোমা ফাটিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সব মিলিয়ে প্রতিমুহূর্তে জমে উঠেছে […]
নয়া দিল্লি: এসআইআর (SIR) নিয়ে বিতর্কের আবহেই নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। বাড়ল এসআইআরের সময়সীমা। জানানো হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা ও নাগাল্যান্ডে এসআইআরের সময়সীমা বাড়ানো হয়েছে। এই নিয়ে তৃতীয়বার এসআইআরের সময়সীমা বাড়ানো হল। নতুন নির্দেশিকা অনুযায়ী, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা ও নাগাল্যান্ডে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩০ নভেম্বর। দিল্লিতে এসআইআরের চূড়ান্ত […]
বিচারপতির পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট দোকানের জন্যে আবগারি দপ্তরের অনুমোদন ছিল। পুরসভাও আগে দু’বার ব্যবসা চালানোর সার্টিফিকেট দিয়েছিল। এমনকী আবাসনের সম্পাদক আদালতে লিখিত ভাবে জানিয়েছেন, দোকানের কারণে বাসিন্দাদের কোনও অসুবিধা হচ্ছে না এবং আইনশৃঙ্খলার সমস্যা না হলে ব্যবসা চালাতে আপত্তি নেই। এর পরেই আদালতের পর্যবেক্ষণ, কলকাতা পুর–আইনের বিধিনিষেধের উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট রাস্তা ‘মেজর রোড’ কি না, […]