কুশমন্ডি: ফের গোরু পাচার (cow smuggling) রুখল কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। শনিবার দুপুরে কুশমন্ডির উত্তর করঞ্জি হাটখোলা বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়ের তৎপরতায় চারটি গোরুবোঝাই একটি মোটর ভ্যান আটক করে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মুজাফফর রহমান (৪১) ও মিজানুর আলম (৩৪)। তাঁদের বাড়ি কুশমন্ডির ঢোলকুড়ি ও শিবকৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে […]