বিজেপির পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের যুবমোর্চা সভাপতি কমল দাসের কথায়, ‘দলের প্রতি ওর প্রচণ্ড আবেগ ছিল। ওর কোনও শত্রু আছে বলে আমাদের জানা নেই। ভালোবেসে আমরা ওকে গ্যাংস্টার গোবিন্দ বলতাম। দলের সব কাজে পারদর্শী ছিল। ও রাতে আমাকেও হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছিল। আমি তা দেখার সুযোগ পাইনি। বুধবার সকালে মৃত্যুসংবাদ পাওয়ার পরে […]