ধৃতদের বাড়ি চাঁচল হাসপাতাল পাড়া এলাকায়। গর্ভপাত করানোর খবর পেয়ে একই পাড়ার বাসিন্দা আকাশদীপ চট্টোপাধ্যায় ওই দোকানে ঢুকে গর্ভপাতের বিষয়টি মোবাইলে ভিডিয়ো করার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। আকাশদীপ বলেন, ‘আমার বাড়ির পাশেই রয়েছে ওষুধের দোকানটি। ওই দোকানে বেআইনি গর্ভপাতের খবর শুনে ঢুকে পড়ে ভিডিয়োতে তুলে রাখি। তারপর চাঁচল থানার পুলিশকে পুরো বিষয়টি জানাই। […]