এ দিন বিধায়ক চাল, ডাল, আটা ও গেরস্থালির কিছু জিনিসপত্র নিয়ে তাঁর বাড়িতে যান। কমলাকান্ত বলেন, ‘ওঁর কাছ থেকে সব ঘটনা শুনলাম। তাঁর পাঁচ একর জমি রয়েছে বলে রেশন বন্ধ হয়ে গিয়েছে বলে শুনলাম। যদিও তার মধ্যে মাত্র তিন বিঘা কৃষি জমি। বাকিটা ডাঙা অর্থাৎ অনাবাদি। রেশন বন্ধ হওয়ায় খুব সমস্যায় পড়েছেন তিনি। কী ভাবে […]