এই সময়, মালবাজার: মৌমাছি শুধু মধু সংগ্রহ করে না। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাস্তুতন্ত্রের সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বার্তাকেই পুজোর থিমে তুলে ধরেছে মালবাজার শহরের কলোনি যুবকবৃন্দ। থিম নামকরণ করা হয়েছে ‘মৌ রক্ষা, প্রাণ রক্ষা’। বয়সে নবীন হলেও অল্প সময়ের মধ্যেই মালবাজারের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে জায়গা করে নিয়েছে এই পুজো। কলোনি […]