ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন, ফোটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি, ফরেন্সিক পরীক্ষা এবং থ্রিডি স্ক্যানিংয়ের মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ। বৃষ্টির মধ্যে মণ্ডপের সামনে ভিড়ের চাপ কী ভাবে বাড়ল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি ছিল কি না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পিছনে ঠিক […]