এই সময়, ক্যানিং: ফের গাড়ি ভাড়ার নামে ছিনতাই চক্রের হানা। এ বার চালককে মাঝ রাস্তায় বেধড়ক মারধর করে গাড়ি ও মোবাইল লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। তবে শেষরক্ষা হলো না। বুধবার গাড়ির জিপিএস ট্র্যাকিংয়ের সূত্র ধরে ক্যানিংয়ের মাতলা সেতুতে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া গাড়ি-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ক্যানিং ট্র্যাফিক গার্ডের পুলিশ। Source […]