কল্যাণী এইমস পর্যন্ত মেট্রোর প্রস্তাব অর্জুনের, বাড়ছে বাসও
একই সঙ্গে এইমসের সঙ্গে উত্তর ২৪ পরগনা-সহ একাধিক এলাকার সরাসরি বাস যোগাযোগের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। নবসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম এবং হুগলি থেকে এইমস পর্যন্ত বাস চালানোর ভাবনা রয়েছে। অর্জুনের কথায়, ‘বাড়ির সামনে বসুন, আর এইমসে পৌঁছে যাবেন।’