ধূপগুড়ি: জমিতে ধান কাটতে গিয়েছিলেন। সেই সময় আচমকা চিতাবাঘ হামলার শিকার হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গারঘুটা এলাকায়। আহত মহিলার নাম বাসন্তী রায় (প্রায় ৬০)। জানা গিয়েছে, মরাঘাট রেঞ্জের খট্টিমারি জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দা বাসন্তী রায় এদিন নিজের জমিতে একাই ধান কাটছিলেন। সেই সময় আচমকাই পিছন দিক থেকে একটি […]