কৃষ্ণের জন্মতিথিকে ঘিরে দেশের নানা প্রান্তে শুরু হয়েছে জন্মাষ্টমীর প্রস্তুতি। এই বিশেষ দিনে কোথায় কোথায় জন্মাষ্টমীকে ঘিরে আয়োজন করা হয় বিশেষ উৎসব? মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে পরিচিত এই শহর জন্মাষ্টমীতে সেজে ওঠে আলো, ফুল ও নানা সাজে। ঝুলন উৎসব, রঙিন ঝাঁকি এবং কৃষ্ণের জীবনকাহিনি নিয়ে রাসলীলা এখানকার আকর্ষণ। মথুরা থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বৃন্দাবন। […]