অসুস্থ পাইলট, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ মাসকটে
মাঝআকাশে বিমানে হঠাৎ অসুস্থ এক পাইলট। এর পরেই পরিস্থিতির কথা জানিয়ে ATC-র কাছে জরুরি অবতরণের অনুমতি চায় দোহা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর উড়ান। অনুমতি পাওয়ার পরেই ইন্ডিগোর ওই আন্তর্জাতিক রুটের এয়ারক্র্যাফ্টটিকে ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ালেও শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই মাসকটে অবতরণ করে।