কলকাতা: বৃহস্পতিবার রাতে কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। আজ ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামে। তার জেরেই উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে যেমন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। আগামিকালও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগে […]