মাত্র ১৩ বছর বয়সই তাকে শিখিয়েছে অনেক কিছু। ক্যানসার কেড়েছে মাকে। বাবা অসুস্থ। তাই সংসারের দায়িত্ব তাঁর কাঁধে। সেই দায়িত্ব সামলে স্কুলে যায় নদিয়ার ফুলিয়ার সঞ্জু দাস। শনি, রবি ও সোমবার স্টেশনে চা বিক্রি করে সে। বাকি দিনগুলো স্কুলে যায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ে সে। স্কুলের শিক্ষকরা তার পাশে রয়েছে। বাবাকে সুস্থ করে তোলাই সঞ্জুর লক্ষ্য।