Home Archives - Page 1437 of 11694 - 24 Ghanta Bangla News
Home

আজকের রাশিফল ১০ সেপ্টেম্বর ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

নিকট আত্মীয় থেকে সৎ পরামর্শ পেতে পারেন। দাম্পত্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থলে শত্রুতা বাড়তে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য আসবে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য এবং সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় ভালো থাকলেও সঞ্চয় কম হবে। প্রশ্ন: আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ কোন তিথি? উত্তর: আজ সকাল ১০টা ৩৩ মিনিট পর্যন্ত ভাদ্র কৃষ্ণা চতুর্দশী তিথি থাকবে। তারপর […]

Home

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানের পদ থেকে ইস্তফা হাসিনা কন্যার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বাংলদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। বুধবারই ওই পদ ছেড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ উঠেছিল। এর পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস-র কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

Home

নিষেধাজ্ঞার সঙ্গে শিবির, তবু প্রশ্ন থাকছে

এই সময়, পুরুলিয়া ও বাঁকুড়া: করোনা অতিমারী পর্বে পড়ুয়াদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে যে প্রবণতা তৈরি হয়েছিল, তা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে বলে মনে করছেন জঙ্গলমহলের দুই জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত কী সেই প্রবণতায় রাশ টানা যাচ্ছে, তা নিয়ে সংশয় থাকছেই। পুরুলিয়ার হুড়া হাইস্কুলের প্রধান শিক্ষক পিন্টু দে যেমন মনে […]

Home

ফেলে দেওয়া জিনিসে তিন ফুটের তারামূর্তি, নজির শিক্ষকের

এই সময়, গুসকরা: ফেলে দেওয়া জিনিসও যে শিল্পীর হাতের স্পর্শে হতে পারে অসাধারণ শিল্পকর্ম, তা দেখালেন পূর্ব বর্ধমানের গুসকরার এক শিক্ষক। ফেলে দেওয়া কাগজ, ট্যাবলেটের স্ট্রিপ ও সুতো ব্যবহার করে মাত্র ১৫ দিনের পরিশ্রমে তৈরি করলেন তিন ফুট উচ্চতার তারা প্রতিমা। তাঁর এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। গুসকরার বাসিন্দা তপন দাস ভাতারের রায় রামচন্দ্রপুর […]

Home

অনুদানে ‘না’ শিল্পাঞ্চলের পুজো কমিটিগুলির

বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগোড়িয়া সর্বজনীন ক্লাব অ্যান্ড লাইব্রেরি দুর্গাপুজোর সাংস্কৃতিক সম্পাদক সর্বাণী মণ্ডল বলে দিলেন, ‘সরকারি অনুদান নেব। এখন না-নিলে যদি পরে না-পাই, তা নিয়েও ভাবতে হবে। এই মুহূর্তে শিল্পাঞ্চলের বহু কলকারখানা বন্ধ। তাই অনুদান নিতেই হবে।’ (তথ্য সহায়তা: সঞ্জয় দে, প্রশান্ত পাল, দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় এবং মোহিত দাস)

Home

রাস্তায় প্রস্রাবে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে খুনের অভিযোগ

রাস্তায় প্রসাব করতে বাধা দিয়েছিলেন এক ব্যবসায়ী। রাস্তায় প্রসাব করার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। প্রসাব করতে বাধা দেওয়ায় ওই ব্যবসায়ীকে ইট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের একটি অভিজাত এলাকায়। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভ ফুটেজে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কানপুরের পুলিশ। বিস্তারিত আসছে…

Home

পড়ে রয়েছে অবহেলায়, অচল ডাবল ডেকার ট্রেন নিয়ে উদাসীন রেল

বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল যে ট্রেন একটা সময়ে আসানসোল, হাওড়া বা ধানবাদ ডিভিশনের প্রথম ডাবল ডেকার ট্রেন ছিল, তা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে হাওড়া ইয়ার্ডে পড়ে অচল অবস্থায়। সম্প্রতি কলকাতায় দেশের সব জ়োনের রেলের মুখ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সম্মেলনে এই ডাবল ডেকার ট্রেনের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে।

Home

ভারতে প্রোটিনের চাহিদা তিনগুণ! দুধ-ডালের সঙ্গে বাড়বে কার্বন নিঃসরণও

কলকাতা: ভারতে আগামী কয়েক দশকে প্রোটিনের চাহিদা (Protein Demand) ব্যাপক হারে বাড়তে চলেছে। নতুন এক রিপোর্টের হিসাব অনুযায়ী, দেশের মানুষের মাথাপিছু বার্ষিক প্রোটিন খাওয়ার পরিমাণ ২০২৫ সালের ৯.৫ কেজি থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ৩০ কেজি হতে পারে। অর্থাৎ ৪৫ বছরে চাহিদা তিনগুণেরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি, দ্রুত নগরায়ন, জনসংখ্যার পরিবর্তন এবং মানুষের […]

Home

সাইবার অপরাধ মহারাষ্ট্রে, ধৃত ২

এই দু’জনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত কয়েক বছর ধরে নিয়মিত সাইবার অপরাধীদের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা নেওয়ার কাজ করতেন রাহুল ও বিকাশ। নিজেদের অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশি অন্যদের অ্যাকাউন্ট জোগাড় করে দেওয়াই ছিল তাঁদের কাজ। এ জন্য প্রতারকদের কাছ থেকে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নিতেন তাঁরা। এই দু’জনের একাধিক ব্যাঙ্কের পাসবই, […]

Home

পূর্ত দপ্তরের প্রাচীর ভেঙেই বাড়বে রাস্তা?

পরিদর্শনের সময়ে বাংলোর সীমানা প্রাচীর, রাস্তা সম্প্রসারণের জন্য কতটা জমি প্রয়োজন, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ নিয়ে শঙ্কর বলেন, ‘বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হয়। জায়গাটি দেখে গেলাম। এটা বাস্তবায়িত হতেই পারে। শহরের মানুষ যানজটমুক্ত রাস্তা দেখতে চেয়েছেন, সেটা যাতে করা যায়, সেই লক্ষ্যেই কাজ করছি।’